সংযুক্ত আরব আমিরাতের শারজাহয় ৪ নভেম্বর শুরু হবে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। যা মেয়েদের আইপিএল নামে পরিচিত। তিন দলের এই আসরের দল ও অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছিল আগেই। এবার ঘোষিত হলো আসরটির পূর্ণাঙ্গ সূচি।
মেয়েদের আইপিএলে এবার বাংলাদেশ থেকে খেলছেন দুজন। টি-টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুন ও সাবেক অধিনায়ক জাহানারা আলমকে দেখা যাবে এবার।
স্মৃতি মাদ্ধানার নেতৃত্বাধীন ট্রেলব্লেজার্স-এ খেলবেন সালমা। আর জাহানারা খেলবেন মিতালি রাজের নেতৃত্বাধীন ভেলোসিটিতে। এই দলের হয়ে গত বছরও খেলেছেন তিনি।
ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই জানিয়েছে, ৪ নভেম্বর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সুপারনোভাস ও ভেলোসিটি। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
পরদিন বিকেল ৪টায় মাঠে নামবে ভেলোসিটি। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ট্রেলব্লেজার্স। অর্থাৎ সালমা ও জাহানারার দলের মুখোমুখি লড়াই।
৭ নভেম্বর লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ট্রেলব্লেজার্স এবং সুপারনোভাস। ৯ নভেম্বর ফাইনাল হবে। প্রতিটি ম্যাচই হবে শারজাহয়।
স্কোয়াড
সুপারনোভা
হারমানপ্রীত কৌর (অধিনায়ক), জেমাইমা রদ্রিগেজ (সহ-অধিনায়ক), চামারি আতাপাট্টু, প্রিয়া পুনিয়া, রাধা যাদব, অনুজা পাটিল, তানিয়া ভাটিয়া, শশীকলা সিরিওয়ার্ধনে, পুনম যাদব, সাকিরা সেলমান, অরুন্ধতি রেড্ডি, পূজা ভস্ট্রাকার, আয়ুশি সোনি, আয়াবঙ্গা খাকা ও মুসকান মালিক।
ট্রেলব্লেজার্স
স্মৃতি মন্ধানা (অধিনায়ক), দীপ্তি শর্মা (সহ-অধিনায়ক), পুনম রাউত, রিচা ঘোষ, নুজহাত পারভিন, ডি হেমলতা, রাজেশ্বরী গায়রকোয়াড, হারলিন দেওল, ঝুলন গোস্বামী, সালমা খাতুন, সিমরান দিল বাহাদুর, সফি একেলস্টোন, নাথাকাম চানথাম, ডিয়েন্ড্রা ডটিন ও কাসভি গৌতম।
ভেলোসিটি
মিতালি রাজ (অধিনায়িক), বেদা কৃষ্ণমূর্তি (সহ-অধিনায়িক), শেফালি ভার্মা, সুষমা ভার্মা, একতা বিস্ত, মানসী জোশী (পরিবর্তে মেঘনা সিং), শিখা পান্ডে, দেবিকা বৈদ্য, সুশ্রী দিব্যাদর্শী, মানালি দক্ষিণী, লেই কাসপেরেক, ড্যানিয়েলা ওয়াট, সুনে লুস, জাহানারা আলম ও এম আনাঘা।