ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় রফিকুল ইসলাম এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

অভিযুক্তকে আরও ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম ঠাকুরগাঁও হরিপুর উপজেলার দেহট্রি গ্রামের কুতুব আলীর ছেলে।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক এ রায় দেন।

মামলা অভিযোগপত্রে জানা যায়, ২০০৭ সালে হরিপুর উপজেলার দেহট্রি গ্রামের কুতুব আলীর ছেলে রফিকুল একই উপজেলার এক মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে তিনি অন্তঃসত্ত্বা হলে রফিকুল বিয়ে করার প্রতিশ্রুতি ভঙ্গ করেন। এরপর ২০০৭ সালের ২৯ নভেম্বর ওই অন্তঃসত্ত্বা বাদী হয়ে হরিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।