মির্জাপুরে প্রিমিয়ার ব্যাংকের শাখা

টাঙ্গাইলের মির্জাপুরে প্রিমিয়ার ব্যাংকের ১২০তম শাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরের কালীবাড়ি রোডের ঠান্ডু মার্কেটের দোতলায় শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জব্বার চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর শাখার ব্যবস্থাপক মো. রিয়াদ হোসেন, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, কাউন্সিলর আলী আজম সিদ্দিকী প্রমুখ।