তাড়াশে সড়ক দুর্ঘটনায় ২ চালক নিহত

জেলার তাড়াশের খালকুলায় সোমবার সকাল ৭টায় সড়ক দুর্ঘটনায় ২ চালক নিহত হয়েছেন।

তারা হলেন- রাজশাহীর বাঘা থানার মতিহার গ্রামের লাল চাঁদের ছেলে ট্রাক চালক জামিউল হোসেন (৪৩) ও নোয়াখালী গ্রামের চর জব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের ইউসুফ আলীর ছেলে আইয়ুব আলী (২৮)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরন্নবী প্রধান জানান, চট্টগ্রাম থেকে পাবনার ঈশ্বরদীগামী একটি মালবাহী লংভিকেল গাড়ী সোমবার সকাল ৭টায় সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের খালকুলায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী আলুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই উভয় গাড়ির চালকেরা নিহত হন। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।