আগের ম্যাচ হেরে আইপিএলের প্লে-অফ অনিশ্চিত করে ফেলেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়ে শেষপর্যন্ত দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে তারা। ৫ নভেম্বর প্রথম কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে খেলবে দিল্লি। আর গতকাল হেরেও প্লে-অফে উঠেছে বেঙ্গালুরু। আপাতত নেট রানরেটে ৩ নম্বরে রয়েছে তারা। আজ লিগ পর্বের শেষ ম্যাচে মুম্বাইয়ের কাছে হায়দ্রাবাদ হেরে গেলে কলকাতা নাইট রাইডার্স চতুর্থ দল হিসেবে প্লে-অফে উঠবে। আর হায়দ্রাবাদ জিতলে তারা উঠবে, বাদ পড়বে কলকাতা।
গতকাল আবুধাবিতে নরকিয়া-রাবাদার দারুণ বোলিঙে বেঙ্গালুরুকে ৭ উইকেটে ১৫২ রানে আটকে রাখে টসজয়ী দিল্লি। জবাবে ধাওয়ান-রাহানের ৬৫ বলে ৮৮ রানের দ্বিতীয় জুটিতে সহজ জয় পায় দিল্লি। রাহানে ৪৬ বলে ৬০, ধাওয়ান ৪১ বলে করেন ৫৪। ৩৩ রানে ৩ উইকেটশিকারি নরকিয়া হয়েছেন ম্যাচসেরা। ইন্টারনেট