করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল। গতকাল সোমবার দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
শায়রুল জানান, আক্রান্ত বিএনপি নেতারা বাসায় আইসোলেশনে রয়েছেন। সুস্থতার জন্য তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু করোনামুক্ত হয়েছেন। এর আগে করোনায় আক্রান্ত হয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন।