অস্ট্রিয়ার ভিয়েনার প্রাণকেন্দ্রে ছয়টি ভিন্ন জায়গায় বন্দুকধারীদের হামলায় অন্তত দুজন নিহতের খবর পাওয়া গেছে। পরে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে সন্দেহভাজন এক হামলাকারী। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন বলে বিবিসি'র খবরে বলা হয়েছে।
এ হামলাকে ‘বিদ্বেষপূর্ণ সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করে অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুরজ।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীদের একজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভিয়েনার সেন্ট্রাল উপাসনালয়ের কাছে এসব হামলার ঘটনা ঘটে। তবে উপাসনালয়টি হামলাকারীদের লক্ষ্য ছিল কি-না তা এখনো অস্পষ্ট।
বন্দুকধারীদের গুলিতে একজনের ঘটনাস্থলেই নিহত হন একজন। অন্যজন একজন নারী। হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভিয়েনার মেয়র মিশেল লুদউইগ জানিয়েছেন, ধারণা করা করা হচ্ছে বন্দুকধারীদের হামলায় আরও ১৪ জন আহত হয়েছেন। এর মধ্যে একজন পুলিশ অফিসার। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা; ছয়জনের অবস্থা গুরুতর।
করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ নিয়ন্ত্রণে নতুন বিধিনিষেধ আরোপের কয়েক ঘণ্টা এই হামলার ঘটনা ঘটল।
ফ্রান্সে নবী মুহাম্মদ (স.) এর ব্যঙ্গাত্মক কার্টুন ছাপানোর জেরে সম্প্রতি প্যারিস ও কানাডা কুইবেকেও সম্প্রতি সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়েছে। এসব ঘটনার সঙ্গে ভিয়েনার রাস্তার হামলায় সম্পৃক্ততা আছে কি-না তা জানা যায়নি।