হুয়াওয়ের নতুন চমক নোভা ৮এসই

চোখ ধাঁধানো স্টাইলিশ ফোন নিয়ে এলো হুয়াওয়ে। নতুন ফোনের মডেল নোভা ৮ এসই। ২০২১ সালের মার্চ মাসে বাংলাদেশের বাজারে মিলবে এই ফোন। নোভা ৮ এসই তে ১০৮০দ্ধ২৪০০ রেজুলেশনসহ ৬.৫৩ ইঞ্চির এইচডিএল সিডি ডিসপ্লে রয়েছে। এটি এইচডিআর ১০ প্লাস সাপোর্টেড। মোবাইলটির পিক্সেল ডেনসিটি ৪০৫ পিপিআই। তাই ইউটিউব এবং নেটফ্লিক্স এএইচডি রেজুলেশনে ভিডিও স্ট্রিমিং করা যাবে। মোবাইলে ডুয়েল ন্যানো সিমকার্ড ব্যবহার করা যাবে। এতে ২.৩ গিগাহার্জ অক্টাকোর প্রসেসরের সঙ্গে জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে মালি- জি ৫৭। আশা করা যাচ্ছে এই চিপসেট থেকে ভালো একটা গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। ফোনের পেছনে দেওয়া হয়েছে ওয়াইড ৬৪ এমপি, টেলিফটো ৮ এমপি, আল্ট্রাওয়াইড ৮ এমপি, মারকো ২ এমপি ক্যামেরা সেটআপ। সেলফি ক্যামেরা ১৬ মেগা পিক্সেলের। ভিডিও করা যাবে ১০৮০- ৩০ এফপিএস। মোবাইলের সামনে ১৬ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। মোবাইলের স্টোরেজ অপশনে দেওয়া হয়েছে ৮/১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি রম। ৪৫০০ মিলি আম্পায়ার-এর নন রিমুভেবল ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য বক্সে থাকবে ৫৫ ওয়াট-এর ফাস্ট চার্জার। বাংলাদেশের বাজারে মোবাইলের দাম ধরা হয়েছে ৪৫০০০ টাকা।