মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) এবং মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশনের মধ্যে সম্প্রতি ইসলামিক ব্যাংকিং উইং ‘ইয়াকিন’ পরিচালনায় একটি করপোরেট চুক্তি হয়েছে। এমটিবির এমডি-সিইও সৈয়দ মাহবুবুর রহমান এবং মিলেনিয়াম ইনফরমেশনের এমডি-সিইও মাহমুদ হোসেন চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও ভার্চুয়াল এ অনুষ্ঠানে মিলেনিয়াম ইনফরমেশনের পরিচালক, ফকরুজ জামান ও প্রজেক্ট ম্যানেজার, এএইচএম শাহীন এবং এমটিবির এএমএমডি সৈয়দ রফিকুল হক, চৌধুরী আখতার আসিফ, ডিএমডি তারেক রিয়াজ খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।