টাটকা, স্বাস্থ্যকর ও সুস্বাদু এই সালাদ তৈরিতে প্রয়োজন গাজর, কাচা পেঁপে ও শসা। সামান্য চিনি/মধু ও সয়াসস সালাদে আনবে বাড়তি স্বাদ।
উপকরণ: ১/৩ কাপ ভিনেগার, ৩ টেবিল চামচ মধু /চিনি, ১ টেবিল চামচ সয়াসস, ১ চা চামচ লবণ, ২টি রসুন কোয়া (কুচি করা), ১-২টি মরিচ (কাটা), ১টি মাঝারি আকারের কাঁচা পেঁপে, ১টি বড় গাজর, (চিকন ফালি করে কাটা), ১-২টি গাজর (চিকন ফালি করে কাটা), ১/৩ কাপ ধনেপাতা কুচি করে কাটা, ৪ টেবিল চামচ বাদাম ভাজা।
প্রস্তুত প্রণালি: সব মসলার উপকরণ একটি ছোট বাটিতে এক পাশে রাখুন।
এবার বড় একটি বাটিতে পেঁপে, গাজর. শসা, ধনেপাতা এবং বাদাম নিন। এবার সব মসলার উপকরণ বড় বাটিতে ঢেলে সালাদগুলো ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিন। এবার যত তাড়াতাড়ি সম্ভব পরিবেশন করুন।