নটর ডেম বিশ্ববিদ্যালয়ের প্রথম জার্নাল প্রকাশ

সম্প্রতি নটর ডেম বিশ^বিদ্যালয় বাংলাদেশের রিসার্চ জার্নালের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নটর ডেম বিশ^বিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. ফাদার প্যাট্রিক ডি. গ্যাফনী। স্বাগত বক্তব্য দেন এনডিইউবি গবেষণা জার্নালের সম্পাদক অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আজিজুর রহমান। আরও বক্তব্য দেন নটর ডেম বিশ^বিদ্যালয় বাংলাদেশের ডেপুটি রেজিস্ট্রার ড. ফাদার লেনার্ড শংকর রোজারিও। বিজ্ঞপ্তি