মার্সেল-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে দাবায় সেরা মুরাদ

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বার্ষিক ক্রীড়া উৎসব মার্সেল-বিএসপিএ স্পোর্টস কার্নিভালের চতুর্থ দিনে শুক্রবার দাবা ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের বিএসপিএ কার্যালয়ে অনুষ্ঠিত এই ইভেন্টে সেরা হয়েছেন আশরাফুর রহমান মুরাদ। ফাইনালে তিনি হারিয়েছেন গতবারের চ্যাম্পিয়ন মোরসালিন আহমেদকে।

এই ইভেন্টে তৃতীয় হয়েছেন মো. মজিবুর রহমান। আসরটি পরিচালনা করেন আন্তর্জাতিক আরবিরেটর হারুনুর রশীদ।

শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শুটিং ইভেন্ট।