বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বার্ষিক ক্রীড়া উৎসব মার্সেল-বিএসপিএ স্পোর্টস কার্নিভালের পঞ্চম দিনে শুটিং ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে এই ইভেন্টে বিএসপিএ’র ২৪জন সদস্য অংশ নেন। শুটিং ইভেন্টে সেরা হয়েছেন মো. কবিরুল ইসলাম। রানার-আপ হয়েছেন অলক হাসান এবং তৃতীয় টি ইসলাম তারিক।
সোমবার শহীদ তাজউদ্দিন উডেনফ্লোরে অনুষ্ঠিত হবে টেবিল টেনিস ইভেন্ট।