খুলনায় সংবাদ সম্মেলন

শ্রমিকদের সমমজুরি দাবি

খুলনায় বেসরকারি পাটকলশ্রমিকরা সমশিল্প-সমকাজে সমমজুরিসহ ৬ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন। গতকাল সোমবার দুপুরে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের নেতারা সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রসুল বলেন, মালিকরা কৃত্রিম সংকট দেখিয়ে লাভজনক মিল মহসেন, অ্যাজাক্স, আফিল, জুট স্পিনার্স, সোনালী জুট মিল বন্ধ করে রেখেছেন। শ্রম আইনের ৩০ ধারা অনুযায়ী ৩০ দিনের মধ্যে যাবতীয় পাওনা পরিশোধের নিয়ম থাকলেও তারা তা করেননি। মজুরিও মাত্র ৫৬০ টাকা। সেখানে সরকারি মিলের মজুরি চার গুণ বেশি। তাই বর্তমান বাজার দর অনুযায়ী মজুরি নির্ধারণ ও বন্ধ সব মিল চালু করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. আমজাদ হোসেন, সহসভাপতি মো. ইঞ্জিন কাজী, মো. বখতিয়ার, নুরে আলম, মো. কাবিল হোসেন, মো. সাইফুল ইসলাম, সেকেন্দার আলী, লিয়াকত আলী প্রমুখ।