নড়াইলে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুর বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নড়াইলের লোহাগড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

গতকাল রবিবার বেলা ১১টায় লোহাগড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বটতলায় সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হান্নান রুনু, আওয়ামী লীগ নেতা আজাদ রহমান, মঞ্জুরুল করিম মুন, লোহাগড়া পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিন, ইউপি চেয়ারম্যান খান তসলুরুল ইসলাম, ফকির আকতার হোসেন প্রমুখ।