মার্সেল-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল: টেবিল টেনিস এককে সেরা চঞ্চল

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বার্ষিক ক্রীড়া উৎসব মার্সেল-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২০-এর ষষ্ঠ দিনে টেবিল টেনিস ডিসিপ্লিন অনুষ্ঠিত হয়েছে। যেখানে একক ইভেন্টে সেরা হয়েছেন মাহমুদুন্নবী চঞ্চল।

সোমবার শহীদ তাজউদ্দিন উডেনফ্লোরে অনুষ্ঠিত টেবিল টেনিস ইভেন্টের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন।

একক ইভেন্টে ২০জন সদস্য অংশ নেন। ফাইনালে মাহমুদুন্নবী চঞ্চল ২-১ সেটে হারিয়েছেন রুমেল খানকে। এই ইভেন্টে তৃতীয় হয়েছেন মোরসালিন আহমেদ।

দ্বৈত ইভেন্টে শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রাখেন রুমেল খান ও মাহমুদুন্নবী চঞ্চল জুটি। ফাইনালে তারা সুদীপ্ত আহমদ আনন্দ ও মো. জুবায়ের জুটিকে হারিয়েছেন ২-০ সেটে। এই ইভেন্টে তৃতীয় হয়েছে মোরসালিন ও সাজ্জাদ হোসেন মুকুল জুটি।

ইভেন্টগুলো আয়োজনে সহযোগিতা করেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসান মুনীর। খেলা পরিচালনা করেন জাতীয় টিটি দলের কোচ ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের নির্বাহী সদস্য মোহাম্মদ আলী।

মঙ্গলবার বিএসপিএ কার্যালয়ে ক্যারম দ্বৈতের ফাইনাল অনুষ্ঠিত হবে।