বিএসপিএ স্পোর্টস কার্নিভাল: ক্যারম দ্বৈতে সেরা বাবলা-কবিরুল জুটি

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বার্ষিক ক্রীড়া উৎসব মার্সেল-বিএসপিএ স্পোর্টস কার্নিভালের সপ্তম দিনে ক্যারম দ্বৈতের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিএসপিএ কার্যালয়ে অনুষ্ঠিত ফাইনালে মো. শামীম হাসান ও আবু হুরায়রা তামিম জুটিকে হারিয়ে সেরা হয়েছে সনৎ বাবলা ও মো. কবিরুল ইসলাম জুটি।

এই ইভেন্টে তৃতীয় হয়েছে সুদীপ্ত আহমদ আনন্দ ও হায়দার মাহমুদ মানিক জুটি।

বুধবার বিএসপিএ কার্যালয়ে অনুষ্ঠিত হবে ক্যারম এককের ফাইনাল।