গুলশানে প্রধান কার্যালয়ে সম্প্রতি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে মধুমতি ব্যাংক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম এবং সন্ধানী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কাজী আহসান খলিল, করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মো. শাহীন হাওলাদার এবং সন্ধানী লাইফের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইদ্রিস মিয়া তালুকদার, ডিএমডি ও সিএফও মো. রফিক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় সন্ধানী লাইফের গ্রাহকরা মধুমতি ব্যাংকের শাখা, উপশাখা, এজেন্ট আউটসহ অন্যান্য ব্যাংকিং চ্যানেলে ইন্স্যুরেন্স প্রিমিয়াম জমা দিতে পারবেন। এ ছাড়া মধুমতি ব্যাংকের আগ্রহী গ্রাহকরা জীবন বীমা নিতে পারবেন। বিজ্ঞপ্তি