বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বার্ষিক ক্রীড়া উৎসব মার্সেল-বিএসপিএ স্পোর্টস কার্নিভালের অষ্টম দিনে ক্যারম এককের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিএসপিএ কার্যালয়ে অনুষ্ঠিত ফাইনালে মো. কবিরুল ইসলামকে হারিয়ে সেরা হয়েছেন সনৎ বাবলা। তৃতীয় হয়েছেন মো. মজিবুর রহমান।
এই ইভেন্টের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের কার্নিভালের সকল ইভেন্ট।
আগামী ১৭ নভেম্বর, মঙ্গলবার শহীদ ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে মার্সেল-বিএসপিএ স্পোর্টস কানির্ভালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পন্সর ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিএসপিএ’র সভাপতি সনৎ বাবলা।