সৌদি আরবের বন্দরনগরী জেদ্দা শহরের একটি অমুসলিম সমাধিক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে চালানো বোমা হামলায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এএফপি।
গতকাল বুধবার সকালের দিকের এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ওই অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইউরোপীয় কূটনীতিকদের উপস্থিতিতে জেদ্দায় আয়োজিত প্রথম বিশ্বযুদ্ধের অবসানের স্মরণ অনুষ্ঠানে বোমা হামলা হয়েছে।
ফরাসি এই মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জেদ্দায় একটি অমুসলিম সমাধিক্ষেত্রে প্রথম বিশ্বযুদ্ধের অবসানের স্মরণে প্রত্যেক বছর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশের কনস্যুলেট এই অনুষ্ঠানে অংশ নেয়।
বুধবার সকালের দিকে এই স্মরণ অনুষ্ঠানে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) হামলা হয়েছে; যাতে বেশ কয়েকজন আহত হয়েছেন।