করোনায় আক্রান্ত জুয়েল আইচের অবস্থা স্থিতিশীল

করোনা আক্রান্ত জুয়েল আইচের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে গতকাল বুধবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে জানিয়েছেন জাদুশিল্পী জুয়েল আইচের স্ত্রী বিপাশা আইচ। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় এই জাদুশিল্পী।

সোমবার রাতে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। জুয়েল আইচের করোনা রেজাল্ট পজিটিভ। সিএমএইচে নেওয়ার পরই তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

করোনাভাইরাস ছাড়াও তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।