তৃতীয় অধ্যায়
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির
নিরাপদ ও নৈতিক ব্যবহার
বহুনির্বাচনী
১. কোনটি ক্ষতিকর সফটওয়্যার?
ক. মাইক্রোসফট ওয়ার্ড খ. ট্রোজান হর্স
গ. গুগলক্রোম ঘ. মজিলা ফায়ারফক্স
২. কোন অপারেটিং সিস্টেমে ম্যালওয়্যারের সংখ্যা তুলনামূলকভাবে বেশি থাকে?
ক. ডস খ. ইউনিক্স
গ. লিনাক্স ঘ. উইন্ডোজ
৩. স্প্যাম কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত?
ক. অপারেটিং সিস্টেম খ. ই-মেইল
গ. ব্রাউজার ঘ. সার্চ ইঞ্জিন
৪. বিশ্বে প্রথম ইন্টারনেট ওয়ার্ম কোনটি?
ক. হুক ওয়ার্ম খ. লক ওয়ার্ম
গ. মরিস ওয়ার্ম ঘ. রুটকিটস
৫. ম্যালওয়্যার বৃদ্ধির প্রধান কারণ কী?
ক. ইন্টারনেটের ব্যবহার
খ. পেনড্রাইভের ব্যবহার
গ. মেমোরি কার্ড রিডারের ব্যবহার
ঘ. ডিভিডির ব্যবহার
৬. ট্রোজান হর্স কী?
ক. ম্যালওয়্যার
খ. সিস্টেম সফটওয়্যার
গ. প্যাকেজ সফটওয়্যার
ঘ. ডিজাইন সফটওয়্যার
৭. কোন সফটওয়্যারটি অন্য সফটওয়্যারকে কার্যসম্পাদনে বাধা প্রদান করে, কর্মক্ষমতা বিনষ্ট করতে পারে এবং রক্ষিত তথ্য চুরি করতে পারে?
ক. মরিস ওয়ার্ম খ. ম্যালওয়্যার
গ. গুগলক্রোম ঘ. মাইএসকিউএল
৮. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ অনুসারে হ্যাকিংয়ের জন্য কত বছরের কারাদণ্ডের বিধান আছে?
ক. ৩ থেকে ৭ বছর
খ. ৩ থেকে ৮ বছর
গ. ৩ থেকে ৯ বছর
ঘ. ৩ থেকে ১০ বছর
৯. মাইকেল ক্যালসি ডেল, ইয়াহু, আমাজান, ই-বে ও সিএনএনের মতো বড় বড় প্রতিষ্ঠানকে হ্যাক করে কত কোটি ডলার ক্ষতি করেছিল?
ক. ৫০ খ. ১০০
গ. ১৫০ ঘ. ২০০
১০. কোন প্রযুক্তি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. রেডিও প্রযুক্তি খ. মোবাইল প্রযুক্তি
গ. কোয়ান্টাম প্রযুক্তি ঘ. তথ্য প্রযুক্তি
১১. প্রত্যেকটা নেটওয়ার্কের নিজস্ব কী থাকে?
ক. রেডিও প্রযুক্তি খ. নিরাপত্তা ব্যবস্থা
গ. রোবট ঘ. মোবাইল প্রযুক্তি
১২. নিরাপত্তার অদৃশ্য দেয়ালকে কী বলা হয়?
ক. ফায়ারওয়ার খ. ফায়ারওয়াল
গ. ফায়ারফক্স ঘ. ফায়ার
১৩. ২০০০ সালে সিএনএনের মতো বড় প্রতিষ্ঠান হ্যাক করেছিল কে?
ক. মাইকেল ক্যালসি খ. মাইকেল ক্লার্ক
গ. মাইকেল হাসি ঘ. মাইকেল রাবিন
১৪. বর্তমানে অধিকাংশ তথ্যের জন্য আমরা কীসের ওপর নির্ভর করি?
ক. কম্পিউটার খ. রোবট
গ. ইন্টারনেট ঘ. মোবাইল
১৫. সাধারণত কম্পিউটারে কত ধরনের প্রোগ্রামগুচ্ছ থাকে?
ক. এক খ. দুই গ. তিন ঘ. চার
১৬. নিচের কোনটি ডেটাবেইস সফটওয়্যার?
ক. এমএস ওয়ার্ড খ. নেটওয়ার্ক
গ. মাইএসকিউএল ঘ. এক্সেল
১৭. ওয়েবসাইট দেখার সফটওয়্যার কোনটি?
ক. এমএস ওয়ার্ড খ. ডেটাবেইস
গ. মাইএসকিউএল ঘ. গুগলক্রোম
১৮. নিচের কোনটি কম্পিউটারে ব্যবহৃত ব্রাউজারের নাম?
ক. ওরাকল খ. সি ++
গ. মজিলা ফায়ারফক্স ঘ. মাল্টিমিডিয়া
১৯. ক্ষতিকারক সফটওয়্যারকে কী বলা হয়?
ক. ম্যালওয়্যার খ. নেটওয়ার্ক
গ. মাইএসকিউএল ঘ. গুগল ক্রোম
২০. সফটওয়্যারকে তার কাক্সিক্ষত কর্মসম্পাদনে বাধার সৃষ্টি করে কে?
ক. ম্যালওয়্যার খ. ব্রাউজার
গ. ডেটাবেইস ঘ. অ্যান্টিভাইরাস
২১. ব্যবহারকারীর অজান্তে তার কম্পিউটার সিস্টেমে প্রবেশ করতে পারে কে?
ক. ডেটাবেইস খ. ম্যালওয়্যার
গ. অ্যান্টিভাইরাস ঘ. ব্রাউজার
২২. কম্পিউটারে অনুপ্রবেশকারী বিভিন্ন ক্ষতিকর সফটওয়্যারের সাধারণ নাম কী?
ক. মাইএসকিউএল খ. গুগলক্রোম
গ. ম্যালওয়্যার ঘ. অ্যান্টিভাইরাস
২৩. ডায়ালার কিসের অন্তর্ভুক্ত?
ক. নেটওয়ার্ক খ. মাইএসকিউএল
গ. ম্যালওয়্যার ঘ. গুগলক্রোম
২৪. ম্যালওয়্যার থেকে পরিত্রাণের জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক. কম্পিউটার ওয়ার্ম খ. নরটন
গ. স্পাইওয়্যার ঘ. ওরাকল
উত্তর
১. খ ২. ঘ ৩. খ ৪. গ ৫. ক ৬. ক ৭. খ ৮. ক ৯. খ ১০. ঘ ১১. খ ১২. খ ১৩. ক ১৪. গ ১৫. খ ১৬. গ ১৭. ঘ ১৮. গ ১৯. ক ২০. ক ২১. খ ২২. গ ২৩. গ ২৪. খ