ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে প্রীতি নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলার লাউদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে সদর উপজেলার লাউদিয়া গ্রামের পিকলু বিশ্বাসের মেয়ে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকালে বাড়ির পাশে পিকুল বিশসের মেয়ে প্রীতি খেলতে খেলতে হঠাৎ নিখোঁজ হয়।
পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।