এএসপি শিপন হত্যার প্রতিবাদে ফরিদপুরে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকার মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফরিদপুরের শিক্ষার্থীরা।

শনিবার বেলা সাড়ে ১১টার সময় ফরিদপুর শহরের মুজিব সড়কের প্রেস ক্লাবের সামনে বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাহাঙ্গীরনগর পরিবারের ফরিদপুরের সভাপতি নাসির মান্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন, মো. হাসান আলী, শেখ ফিরোজ প্রমুখ।

মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, ভাইরাল হওয়া ফুটেজ প্রামাণ করে শিপনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা দাবি তোলেন দ্রুত বিচারের মাধ্যমে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় জাবি পরিবার বিচার দাবিতে রাস্তায় নামতে বাধ্য হবে।

উল্লেখ্য, নিহত পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ৩১তম বিসিএসে পুলিশে যোগ দেন।