বার্সার কাছ থেকে আনুগত্য বোনাসের আরও ৩ কোটি ৩০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩১ কোটি টাকা) পাবেন লিওনেল মেসি। ইএসপিএন জানিয়েছে, সবশেষ চুক্তি অনুযায়ী আনুগত্য বোনাস হিসেবে বার্সা অধিনায়কের মোট ৬ কোটি ৬০ লাখ ইউরো পাওয়ার কথা। অর্থের অর্ধেকটা বার্সা পরিশোধ করেছে বলে জানিয়েছেন ইএসপিএনের দুই সাংবাদিক মইসেস ইয়োরেনস ও সামুয়েল মার্সডেন। নতুন করে চুক্তি না করলে এই মৌসুম শেষে বার্সায় মেয়াদ শেষ হবে মেসির। তখন বাকি টাকা দিতে হবে মেসিকে। ২০১৭-তে চুক্তি নবায়নের পর বছরে বার্সা অধিনায়ক মেসির পারিশ্রমিক দাঁড়ায় ৭ কোটি ইউরো, সপ্তাহে ১.২ মিলিয়ন বা ১২ লাখ ইউরো। কর পরিশোধের পর মেসির দৈনিক আয় প্রায় ১ লাখ ইউরো।