আল-কায়েদা নেতাকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের রাজধানী তেহরানে আল-কায়েদার সেকেন্ড ইন কমান্ড আব্দুল্লাহ আহমেদ আব্দুল্লাহকে হত্যার দাবি তুলেছে ইসরায়েলের গোয়েন্দারা। তবে এমন দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, গত আগস্টে রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করা ইসরায়েলি এজেন্টরা তাকে গুলি করে হত্যা করেছে।

তবে ইরান বলছে, তাদের দেশে আল-কায়েদা সন্ত্রাসীদের কোনো অস্তিত্ব নেই। ১৯৯৮ সালে আফ্রিকায় যুক্তরাষ্ট্রে একাধিক দূতাবাসে ভয়াবহ হামলার পরিকল্পনায় ছিলেন আব্দুল্লাহ। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুজন মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে হত্যা করেছে।