‘স্বাস্থ্যঝুঁকিতে ২ হাজার পরিবার’

রূপগঞ্জে কয়লার স্তূপ অপসারণ দাবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় কয়লার স্তূপ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

গতকাল সোমবার দুপুরে মুড়াপাড়ার গাজি সেতু সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালিত হয়। স্থানীয়দের দাবি, স্তূূপ করে রাখা কয়লার ধুলার কারণে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে সেখানকার ২ হাজার পরিবার। আগামী এক সপ্তাহের মধ্যে কয়লার স্তূপ অপসারণ করা না হলে সামনে আরও বড় ধরনের কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেন বিক্ষুব্ধরা।

মানববন্ধনে বক্তারা বলেন, মুড়াপাড়া গাজি সেতু সংলগ্ন এলাকায় কয়লার স্তূপ গড়ে তুলেছে একটি প্রতিষ্ঠান। ডকইয়ার্ড তৈরির কথা বলে ঘনবসতিপূর্ণ ওই এলাকায় কয়লার স্তূপ গড়ে তোলে তারা।