চলচ্চিত্র অভিনেতা ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক (৭২) করোনা আক্রান্ত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী ফারহানা পাঠান। গত ১৩ সেপ্টেম্বর হৃদরোগের চিকিৎসার জন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন। সেখানে দেড় মাস চিকিৎসা শেষে অক্টোবরের শেষ সপ্তাহে দেশে ফেরেন। এর ১১ দিনের মাথায় তিনি করোনা আক্রান্ত হলেন।
ফারহানা পাঠান জানান, কয়েক দিন ধরে জ্বর ও কাশি হচ্ছিল ফারুকের। গত ৬ নভেম্বর করোনা পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে। এর মধ্যে ৯ নভেম্বর মুজিববর্ষে সংসদের বিশেষ অধিবেশনে যোগ দেন তিনি। পরের দিন তার আবার জ্বর-কাশি শুরু হয়। দুদিন আগে আবার তার করোনা পরীক্ষা করা হলে ফল পজেটিভ আসে। এরপর তাকে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়েছে।