শিশু ধর্ষণের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

বাগেরহাটের রামপালে ১১ বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক গোলাম শেখ  (৫৫) ওরফে পাল গোলামকে গ্রেপ্তার করেছে।

রামপাল থানার ওসি মো. মনজুরুল আলম জানান, উপজেলার পেড়িখালী ইউনিয়নের একটি আশ্রয়ণ প্রকল্পের দিনমজুরের ১১ বছরের শিশু কন্যাকে একই এলাকার মৃত আমীন উদ্দিন শেখের ছেলে গোলাম শেখ মঙ্গলবার সকাল ১০টার সময় ধর্ষণ করে। 

তিনি বলেন, ওই শিশুটি ভয়ে বিষয়টি পরিবারকে দেরিতে জানায়। জানার পর শুক্রবার বিকেলে ওই শিশুটির মা শিশুকে রামপাল থানায় নিয়ে আসেন। এরপর শিশুটির মা বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যার একটু আগে ধর্ষক গোলামকে বড়দিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করে।