খুলনায় মতবিনিময় সভা

তৃণমূল পর্যায়ে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি

সাধারণ মানুষ সচেতন না হলে এবং তৃণমূল পর্যায়ে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা না হলে শুধু আইন প্রয়োগ করে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা কঠিন হয়ে পড়বে। মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে আমিষ গ্রহণ, নিয়মিত শরীর চর্চার অভ্যাস গড়ে তোলা জরুরি। গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজকে এ বিষয়ে সম্মিলিতভাবে আরও বেশি করে কাজ করতে হবে।

গতকাল শনিবার সকালে স্থানীয় একটি মিলনায়তনে খুলনা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (কেটিজেএ) মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।