সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদককে অব্যাহতি

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক, মৎস্যমন্ত্রী, সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর আংশিক-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয় যে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নাকে স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসানকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্মসাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে। নতুন ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান এ তথ্য নিশ্চিত করেন। তবে কি কারণে তাদের অব্যহতি দেওয়া হয়েছে তা তিনি জানাতে পারেননি।