নীলফামারীতে সাংবাদিক আব্দুল বাবীর বাবার মৃত্যু

নীলফামারী পৌর শহরের শাহীপাড়া নিবাসী শত বছর বয়সী হাফেজ মো. সাইদুর রহমান ইন্তেকাল করেছেন।

রবিবার সকাল সাড়ে ৯টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি স্ত্রী, ছয় ছেলে ও তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

হাফেজ মো. সাইদুর রহমান দেশ টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি মো. আব্দুল বারীর বাবা। মো. আব্দুল বারী জানান, গত ১৮ নভেম্বর রাতে আকস্মিকভাবে ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে হাফেজ মো. সাইদুর রহমান রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ৯টায় না ফেরার দেশে চলে যান।

সোমবার সকাল ১১টায় নীলফামারী কেন্দ্রীয় ঈদগা মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।