নিখোঁজের ৩৬ ঘণ্টা পর নদীতে মিলল স্কুলছাত্রীর মরদেহ!

নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর বাড়ির কাছের নদী থেকে স্বপ্না দাস নামে এক স্কুলছাত্রীর মরদের উদ্ধার করেছে স্থানীয়রা। রোববার সকালে ওই স্কুলছাত্রীর মৃত দেহ নদীতে ভেসে ওঠে।

স্বপ্না দাস ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী । তার বাড়ি উপজেলার চাড়োল ইউনিয়নের পরদেশী পাড়া গ্রামে । গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় খ্রিষ্টান পরিবারের এ মেয়েটি ঘরের নিকটে টয়লেটে যায়। 

রাজকুমার দাস জানান, তার শ্যালিকা স্বপ্না দাস  মাছ রান্নার জন্য মাকে সাহায্য করছিল। এ সময়  টয়লেটে যাওয়ার কথা বলে সে রান্না ঘর থেকে বের হয় । তবে এর পর সে আর ঘরে ফেরেনি। টয়লেটের সামনে তার পায়ের  জুতা ও পানির পাত্রটি পড়েছিল। অনেক খোঁজ করেও তার সন্ধান মেলেনি। অবশেষে রোববার সকালে বাড়ির পাশে তিরনই নদীতে স্বপ্না দাসের মরদেহ  পাওয়া যায় ।

চাড়োল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটাজী বলেন  গ্রামবাসীর মধ্যে কেউ কেউ বলছেন, জ্বিন  মেয়েটিকে বাড়ি থেকে নিয়ে গিয়ে নদীতে ডুবে রেখে মেরে ফেলে। তবে বিষয়টি পুলিশ দেখছে । অপরদিকে  স্বপ্নার মা আসন্তা দাস ও বাবা রবিন দাসের দাবি তার মেয়ের স্বাভাবিক মৃত্যু হয়নি। তাকে হত্যা করা হয়েছে । মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন ছাত্রী হিসেবে স্বপ্না ভালো ছিল । তার এভাবে মৃত্যু হবে তা কোন ভাবে মেনে নেয়া যায় না ।

বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) আব্দুস সবুর  বলেন- ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এর পর বলা সম্ভব হবে স্বপ্নার মৃত্যুর রহস্য ।