দিল্লির তাপমাত্রা ১৭ বছরে সর্বনিম্ন

প্রতিনিয়ত যেভাবে তাপমাত্রার পারদ নামছে রাজধানী দিল্লিতে তাতে শিগগিরই শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে গত শনিবারই সতর্কবার্তা দিয়েছিলেন ভারতের আবহাওয়াবিদরা। সেই আশঙ্কাই সত্যি হলো। গত রবিবার দিল্লির তাপমাত্রা শনিবার অর্থাৎ একদিন আগের তুলনায় প্রায় ২ ডিগ্রি নেমে গেছে। দিল্লির আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৯ ডিগ্রি সেলসিয়াস।

গত ১৭ বছরের মধ্যে নভেম্বর মাসের শীতলতম দিন ছিল রবিবার। টানা গত তিন দিন দিল্লির তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। শনিবার তা ৮.৫ ডিগ্রি সেলসিয়াসে নামলে আশঙ্কা তৈরি হয় আরও কমার। একদিন পর রবিবার প্রায় ২ ডিগ্রি কমে যাওয়ায় শৈত্যপ্রবাহের আশঙ্কা করছেন দেশটির আবহাওয়াবিদরা। দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের প্রধান কুলদীপ শ্রীবাস্তব বলেন, পশ্চিম হিমালয় থেকে কনকনে ঠান্ডা বাতাস ঢুকছে।