কভিড-১৯ মোকাবিলায় সরকারের নেওয়া প্রণোদনা প্যাকেজবিষয়ক সিরিজ মতবিনিময় সভা আয়োজন করবে অর্থ বিভাগ। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রথম মতবিনিময় সভা হবে আগামী বৃহস্পতিবার। সভার প্রতিপাদ্য কর্মসংস্থান টিকিয়ে রাখা এবং অর্থনীতির সামগ্রিক চাহিদা ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। এতে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দ্বিতীয় মতবিনিময় সভা হবে ৩ ডিসেম্বর। সভার প্রতিপাদ্য কর্মসৃজন ও গ্রামীণ অর্থনীতির পুনরুজ্জীবন। এতে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সর্বশেষ
তৃতীয় মতবিনিময় সভা হবে ১০ ডিসেম্বর। সভার প্রতিপাদ্য সামাজিক সুরক্ষার আওতা সম্প্রসারণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ। এতে প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক।