আমদানি-রপ্তানি বাণিজ্যকে গতিশীল ও সহজ করতে বেনাপোল চেকপোস্ট জিরো পয়েন্টে ওয়ান স্টপ সার্ভিস আইজিএম ডেটা এন্ট্রির উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান এর উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম, স্থলবন্দর কর্তৃপক্ষ ও বিজিবিসহ ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। কাস্টমস সূত্র জানায়, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ৪০০-৫০০ পণ্যবাহী ট্রাক আমদানি ও ২০০ ট্রাক ভারতে পণ্য রপ্তানি করে।