সদ্য প্রয়াত মেঘনা ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান আলী আজীম খানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গুলশান-১ এ মেঘনা ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলী আজীম খানের ব্যাংক প্রতিষ্ঠা ও উন্নয়নে নানান উদ্যোগ ও প্রচেষ্টার কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। স্মরণ সভায় যোগ দেন ব্যাংকের চেয়ারম্যান এইচ.এন আশিকুর রহমান, এমপি। এ সময় মেঘনা ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. কামালউদ্দিন, পরিচালক রেহানা আশিকুর রহমান, পরিচালক নজরুল ইসলাম, পরিচালক সাখাওয়াত হোসেন, পরিচালক এস. এম জাহাঙ্গীর আলম মানিক বক্তব্য রাখেন। মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেনের সভাপত্বিতে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি