ঠাকুরগাঁও আধুনিক সরকারি হাসপাতালের চিকিৎসাসামগ্রী চুরি করে বিক্রি করতে গিয়ে মালামালসহ হাতেনাতে আটক হয়েছেন হাসপাতালের কর্মচারী রুহুল আমীন। গত বুধবার রাতে জেলা প্রশাসনের কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর যৌথ অভিযানে শহরের বন্ধন ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক রুহুল আমীন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের হেলথ এডুকেটর (তৃতীয় শ্রেণি কর্মচারী) পদে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে সদর হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তখন আটক ব্যক্তির কাছ থেকে আধুনিক সদর হাসপাতলের চিকিৎসাসামগ্রী হিসেবে ৯৭ পিস স্যালাইন সিরিঞ্জ, ৩৯৫ পিস হ্যান্ড গ্লাভস ও ১৩ পিস ক্রেপ ব্যান্ডেজ রোল জব্দ করা হয়। এ সময় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।