নোয়াখালী সদর উপজেলার কালিতারায় তাজকিয়া সোপ ফ্যাক্টরির নোয়াখালী কম্পোনেন্টে উৎপাদন শুরু হয়েছে। গতকাল পণ্য উৎপাদন কারখানার উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজু। এ সময় তাজকিয়া সোপের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ মাহমুদ সাহিদ, পরিচালক-মার্কেটিং আবদুল জালাল প্রমুখ উপস্থিত ছিলেন।
তাজকিয়া সোপ ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক সাঈদ মাহমুদ সাহিদ জানান, ঢাকার যাত্রাবাড়ীর নবীনগরে আমাদের প্রধান কারখানা রয়েছে। ক্রমাগত পণ্যের চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা নোয়াখালীতে কিক ব্র্যান্ডের ডিটারজেন্ট পাউডার উৎপাদন কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে অন্যান্য পণ্যও উৎপাদন শুরু করব।