ঠাণ্ডা সমস্যায় মধুর বিকল্প নেই। তাই শীতের এই সময়ে মধু দিয়ে খাবার তৈরি করতে পারেন।
উপকরণ
ময়দা ১কাপ, ইস্ট ১চা চামচ, গুঁড়ো দুধ ১ টেবিল চামচ,একটার ডিম চার ভাগের এক ভাগ, মধু ১ টেবিল চামচ, তেল বা বাটার ২ টেবিল চামচ, লবণ সিকি চা চামচ,পানি সিকি কাপ, সাদা তিল ১চা চামচ।
তৈরির পদ্ধতি
ময়দা, ইস্ট, দুধ, লবণ, মধু সব মিশিয়ে নিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ডো বানিয়ে নিন। বানানোর সময় তেল দিয়ে ভাল করে মেখে নরম করুন। চুলার পাশে বা গরম জায়গায় ঢেকে রাখুন ৩০ থেকে ৪০ মিনিট। এবার খামির আবারও ভাল করে মেখে বানের সেপ দিয়ে বেকিং ট্রেতে তেল ব্রাশ করে বান বসিয়ে আবার ঢেকে রাখুন ১০ মিনিট। এর পর উপরে ডিম ব্রাশ করে সাদা তিল ছড়িয়ে দিন। প্রি হিট ওভেনে ১৮০ ডিগ্রি তে ১৫ থেকে ২০ মিনিট বেক করে নামিয়ে ওপরে বাটার ব্রাশ করে তার উপর মধু ঢেলে পরিবেশন করুন।
রেসিপি দিয়েছেন : দিলরুবা বেগম ফ্যান্সি