আইজিপি গ্রেপ্তার বা ওয়া‌রেন্ট সংক্রা‌ন্ত কো‌নো বার্তা‌ দেন‌নি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বেনজীর আহমেদের নাম ব্যবহার করে গ্রেপ্তার বা ওয়ারেন্ট সংক্রান্ত একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায় ওই বার্তা আইজিপির নয়। 

তারা বলে, প্রকৃতপক্ষে এটি আইজিপির কোনো বার্তা নয়, নিছক গুজব। এ ধরনের গুজ‌বে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ পুলিশ।

তারা বলে, এ ধরনের গুজব ছড়ানো ফৌজদারি অপরাধ। কেউ এ ধরনের অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।