আলফাডাঙ্গায় স্কুলছাত্রী ধর্ষণের মামলায় গ্রেপ্তার ১

ফরিদপুরের আলফাডাঙ্গায় ধর্ষণের অভিযোগে শনিবার হারুন শেখ (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। 

এজাহার সূত্রে জানা যায়, ২৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে হারুন শেখ ধর্ষণ করে এবং অশ্লীল ছবি মোবাইলে ধারণ করে। পরে ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখায়। এরপর ওই ছাত্রীর মা শুক্রবার রাতে থানায় মামলা করলে শনিবার ভোরে বোয়ালমারী ও আলফাডাঙ্গা থানা পুলিশ গুনবহা ইউনিয়নের ধোপাপাড়া এলাকা থেকে হারুন শেখকে গ্রেপ্তার করে দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করে।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, ধর্ষণ মামলায় হারুন শেখকে গ্রেপ্তার করে আদালতে এবং একই সঙ্গে ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।