শিল্পোদ্যোক্তা, সিআইপি ব্যক্তিত্ব মোরশেদ আলম ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত রবিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির ২৫৯তম পর্ষদ সভায় তিনি নির্বাচিত হন। মোরশেদ আলম কোম্পানির উদ্যোক্তা পরিচালক ও নোয়াখালীর সাংসদ। ব্যাংক ও বীমা খাতের অন্যতম পথিকৃত মোরশেদ আলম বেঙ্গল গ্রুপ ও টিভি চ্যানেল আরটিভির চেয়ারম্যান। তিনি প্লাস্টিক, গার্মেন্টস, কেমিক্যাল, ফুড প্রসেসিং শিল্পসহ বিভিন্ন ব্যবসায় জড়িত। রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদানের জন্য তিনি একাধিকবার জাতীয় রপ্তানি ট্রফি স্বর্ণ ও রৌপ্যপদক লাভ করেছেন ও বহুবার সিআইপি নির্বাচিত হন। বিজ্ঞপ্তি