ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা। কুঁচকির চোটে পড়েছেন এই ২৫ বছর বয়সী বাঁহাতি।
রাবাদার সেরে উঠতে ৩ সপ্তাহ সময় লাগবে বলে জানানো হয়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য পুরো দল রয়েছে জৈব সুরক্ষা বলয়ে। এরই মধ্যে রাবাদা দল ছেড়ে গেছেন। মঙ্গলবার কেপটাউনে তৃতীয় টি-টোয়েন্টিতেও তিনি খেলতে নামেননি।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে বলা হয়েছে, পুনর্বাসন প্রক্রিয়ার জন্যই বারাদাকে জৈব সুরক্ষা বলয় থেকে মুক্তি দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে এই পেসারকে পাওয়ার আশা তাদের। যে সিরিজ শুরু হবে এ মাসের শেষ দিকে।
এর আগে ইংল্যান্ড ক্রিকেট দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে প্রোটিয়াদের বিপক্ষে সমান ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।