বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় গতকাল মঙ্গলবার রূপায়ণ সিটি উত্তরার কাস্টমার রিলেশনশিপ সেন্টারের (সিআরসি) উদ্বোধন করা হয়।
বেলা ১১টায় রূপায়ণ গ্রুপের উপদেষ্টা সাদাত হোসেন সেলিম এবং উপদেষ্টা ক্যাপ্টেন পি জে উল্লাহ এই কাস্টমার রিলেশনশিপ সেন্টারের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলা মোটর সিআরসি ইনচার্জ আমজাদ হোসেন, রূপায়ণ সিটি উত্তরার এজিএম (মার্কেটিং) উজ্জ্বল আহমেদ এবং রূপায়ণ গ্রুপের মিডিয়া কো-অর্ডিনেটর মেহেদী হাসান।
বাংলা মোটর সিআরসি উদ্বোধন শেষে উপদেষ্টা ক্যাপ্টেন পি জে উল্লাহ বলেন, কাস্টমারদের সময়ের কথা বিবেচনা করে এবং তাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্যই আমরা বাংলা মোটরের মতো গুরুত্বপূর্ণ লোকেশনে কাস্টমার রিলেশনশিপ সেন্টার চালু করেছি।
উপদেষ্টা সাদাত হোসেন সেলিম বলেন, রূপায়ণ গ্রুপ সবসময়ই কাস্টমারদের সেবা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। এখান থেকে একজন কাস্টমার অন স্টপ সার্ভিস পাবেন।