ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসিরউদ্দিন আহমেদ ঝিলু করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার সকালে তার করোনা রিপোর্ট পজেটিভ আসেন। বর্তমানে তিনি বাসায় চিকিৎসকের পরামর্শে আইসোলেশনে আছেন।
জানা যায়, কয়েকদিন ধরে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন নাসিরউদ্দিন। ফলে নিজে থেকেই তিনি বাড়িতে চিকিৎসা নেয়া শুরু করেন। মঙ্গলবার সকালে তিনি করোনা পরীক্ষার নমুনা জমা দেন। বুধবার সকালে তার করোনা পজেটিভ আসে।
স্থানীয়রা জানান, করোনার প্রথম ধাক্কার সময়ে যাদের বাড়িতে খাবার ছিল না, তাদের খাবার পৌঁছে দিয়ে প্রসংশা কুড়িয়েছেন নাসিরউদ্দন।
কয়েকটি পরিবার জানায়, চেয়ারম্যান আমাদের খোঁজ নিতে ভুলেনি। তিনি আমাদের ঘরে এসে খাবার দিয়ে গেছেন। আমরা তার এই ঋণ শোধ করতে পারব না।
পরিচয় প্রকাশ না করার শর্তে কয়েকটি মধ্যবিত্ত পরিবার জানায়, আসলে ওই সময়ে আমাদের অবস্থা এমন ছিল, আমরা না পারতাম কিছু বলতে, না পারতাম কিছু চাইতে। কিন্তু আমাদের উপজেলা চেয়ারম্যান নাসিরউদ্দিন ঝিলু বাড়িতে ত্রাণ দিয়ে গেছেন।