চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় পথচারী নিহত

চুয়াডাঙ্গায় পিকআপ ভ্যানের ধাক্কায় মতিয়ার রহমান (৪৭) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার রাত ৯ টার দিকে সদর উপজেলার চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মতিয়ার রহমান একই উপজেলার বালিয়াকান্দি ক্যানালপাড়ার আব্দুল বারীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে দশমাইল হাফিজিয়া মাদ্রাসার সামনের সড়কে রাস্তা পার হচ্ছিল মতিয়ার। এ সময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহের দিকে যাওয়া একটি দ্রুতগামীর পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মতিয়ার।

চুয়াডাঙ্গা সদর থানাধীন সিন্দুরিয়া ক্যাম্পের ইনচার্জ (এসআই) ইকবাল আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে পিকআপটি পলাতক রয়েছে।