করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। এরপর তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে উপাচার্যের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ওই ভবনের তালা খুলে দেন। এদিকে অবস্থান কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেওয়া হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
মুঠোফোনে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘আমরা পরীক্ষা নেওয়ার ব্যাপারে আমাদের পরীক্ষা কমিটিকে বলে দিয়েছি।’a