চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে শুক্রবার বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
সিএমপি জানায়, বিকেল ৪টায় পতেঙ্গা বিচ এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং কমিউনিটি পুলিশিং কমিটি, চট্টগ্রাম মহানগরের যৌথ উদ্যোগে করোনার প্রকোপ নিরসনে পর্যটকদের মাস্ক পরিধানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছয়টি বুথে পাঁচ হাজার মাস্ক বিতরণ করা হয়।
পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপুলিশ কমিশনার (বন্দর) মিলন মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যসচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, এডিসি (বন্দর) অলোক বিশ্বাস, এসি (কর্ণফুলী) ইয়াছির আরাফাত, পতেঙ্গা মডেল থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জসীম উদ্দীন চৌধুরী।