মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদীতে মাছ শিকারির বড়শিতে একটি ডলফিন (শুশুক) ধরা পড়েছে। পরে ডলফিনটিকে উদ্ধার করে নদীতে অবমুক্ত করা হয়।
শনিবার সকালে উপজেলার জিয়ানপুর এলাকায় যমুনা নদীতে মাছটি ধরা পড়ে।
ঘিওর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেনে।
প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, ৬ ফুট লম্বা ডলফিনটির ওজন ২০ কেজি।
সদর উপজেলার জাগীর ইউনিয়নের বাসিন্দা সৌখিন মাছ শিকারি মো. আনোয়ার হোসেন ডলফিনটি বাড়িতে নিয়ে যাওয়ার সময় ঘিওর বাস স্ট্যান্ড থেকে আটক করে ঘিওর থানা পুলিশ।
শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বলেন, ডলফিনটি উদ্ধার করে নদীতে অবমুক্ত করা হয়েছে।